×

ঢাকা

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিকে খুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিকে খুন

আসামি আলমাসের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দি মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে পঁচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয়রা। 

এলাকাবাসী বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি আলমাসের বলে শনাক্ত করেন।

জাজিরা থানা পুলিশের ওসি মাইনুল ইসলাম বলেন, বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে মসজিদের মাইকে নামাজের জন্য ডাকায় ঘুমের ব্যাঘাত হচ্ছে অভিযোগ তুলে ইমাম ক্বারী মোহাম্মদ আলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আলমাসের বিরুদ্ধে। 

এর প্রতিবাদ করায় বিএনপি নেতা খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করেন আলমাস ও তার দলবল।

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App