×

ঢাকা

বিএনপির সমাবেশের জন্য রাখা বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

বিএনপির সমাবেশের জন্য রাখা বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১৮

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমাবেশের জন্য রাখা গ্যাস বেলুন বিস্ফোরণে ১৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টঙ্গী সেনাকল্যাণ গার্মেন্টের সামনে একটি ক্লাবঘরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, আজ বিকেলে টঙ্গীতে গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমাবেশের প্রস্তুতির সময় একটি ক্লাবের ভেতরে জমা রাখা গ্যাস বেলুনের বিস্ফোরণ ঘটে। এ সময় ক্লাবের ভেতরে থাকা ১৮ জন কর্মী ও সমর্থক দগ্ধ হন।

মো. রবিউল ইসলাম নামে এক সমর্থক জানান, বিকেলে মঞ্জুরুল করিম রনির সমাবেশ ছিলো। ওই সমাবেশে যাওয়ার জন্য তাদের নেতা সুমন সরকারের সব লোক জড়ো হন সেনাকল্যাণ মার্কেটে এলাকায়। এর আগে থেকেই ক্লাবঘরে গ্যাস বেলুন প্রস্তুত করে রাখা ছিলো। বেলুনগুলো সমাবেশস্থলে নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে রওনা হওয়ার আগে ক্লাবঘরে রাখা সেই গ্যাস বেলুন বের করতে যান কর্মী-সমর্থকরা। এসময় তাড়াহুড়ায় গ্যাস বেলুন ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ধরে পুরো রুমে যারা ছিলো তাদের হাত, পা ও মুখ ঝলসে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।

দগ্ধরা জানান, ‘ক্লাবঘরে রাখা বেলুন সম্পর্কে আগে থেকে জানতেন না তারা। তাদের ধারণা সেগুলো ডেকোরেশনের জন্য ফুলিয়ে রাখা সাধারণ বেলুন। তবে সেগুলোর ভেতর গ্যাস ভর্তি এটা না জানার কারণে তারা কয়েকজন তাড়াহুড়া করে বেলুন নেওয়ার সময় ফেটে যায় এবং এই দুর্ঘটনা ঘটেছে।’

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক জানায়, ‘১৫-১৬ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রায় সবার অবস্থায় গুরুতর। পরে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানায়, ‘দগ্ধ অন্তত ১৮ জন হাসপাতালে এসেছেন। তাদের সবার হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার বয়স ২০ বছরের নিচে।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, ‘বিএনপির অফিসে গ্যাস বেলুন রাখা হয়েছিলো। কোনো কারণবশত সেই বেলুন বিস্ফোরণ হয়। এ সময় বেলুনের পাশে থাকা কমপক্ষে ১৮ জন দগ্ধ হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App