×

ঢাকা

আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে আটক ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ এএম

আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে আটক ১৩

ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধামসোনা ইউনিয়নের দুটি কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার পরে ধামসোনা ইউনিয়নের নতুন নগর নিউ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৯ জন এবং একই ইউনিয়নের নলানের একটি কেন্দ্র থেকে আরো ৪ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ বলেন, কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তবে তাঁদের বিরুদ্ধে এখনো মামলা দায়ের করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App