×

ঢাকা

সোনারগাঁওয়ে মাটি চুরি করে ইটভাটায় বিক্রির বাধা দেওয়া হামলা, আহত ২০

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

সোনারগাঁওয়ে মাটি চুরি করে ইটভাটায় বিক্রির বাধা দেওয়া হামলা, আহত ২০

ছবি: কাগজ প্রতিবেদক

সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের কাজরদি এলাকায় রাতের আঁধারে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়ার সময় বাধা দেয়ার সময় হামলা ঘটনা ঘটেছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাটি কাটতে গ্রামবাসী বাধা দিলে হামলা করে মাটি লুটের সঙ্গে জড়িতরা। এতে হামলায় ২০ জন আহত হয়েছে।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজরদি বানিয়াপাড়া এলাকা ইট ভাটা নিকটবর্তী হওয়ার কারনে স্থানীয় শাহজাহানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্রের সদস্যরা ওই গ্রামের সাধারণ কৃষকের জমির মাটি প্রতিদিন জোরপূর্বক রাতের আঁধারে ভেকু দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে। শনিবার রাতে কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেয়ায় জমির মালিকদের ওপর হামলা করে মাটি কাটা চক্রের সদস্যরা।

এতে আকতার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও কবির হোসেনসহ ২০জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলায় আহত কবির জানান, কাজরদি এলাকার স্থানীয় প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে আবু হানিফ, মহসিন মিয়া ও শানু মিয়া দীর্ঘদিন ধরে কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক রাতের আধারে লুট করে নিয়ে যাচ্ছে। তাদের কাছে এলাকায় সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছে। আবার বাধ্য হয়ে অনেকের জমির মাটি বিক্রি করতে হচ্ছে। 

তিনি আরো জানান, একজনের কৃষি জমির মাটি ক্রয় করে গভীরভাবে ভেকু দিয়ে কেটে নিয়ে পার্শ্ববর্তী জমি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। গত শনিবার তারাবির নামাজের পর এলাকাবাসী তাদের মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা করে। 

আব্দুল আলী নামের এক কৃষক দাবি করেন, মাটি লুট চক্রের সদস্যদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। রাতে পাহাড়া দিয়েও মাটি লুট ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন রাতের আধারে মাটি লুট করে নিয়ে যাওয়ার কারনে অনেক কৃষক বাধ্য হয়ে ওই জমির মাটি তাদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 

অভিযুক্ত শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আবু হানিফের অধীনে চাকুরি করেন। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করেন।  হামলার সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন। রাতে মাটি কাটার সময় আকতারের নেতৃত্বে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়। তবে আকতার তাদের মাটি কাটার জমিতে চাঁদা দাবি করেছেন। না দেওয়ায় কৃষকদের নিয়ে বাধা দিয়েছে।  

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি করে কৃষকের জমির মাটি লুট করার ঘটনার সত্যতা পেয়েছি। 

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, কৃষি জমির মাটি কাটতে বাধা দেয়ায় হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App