×

ঢাকা

সিংগাইরের সেনা অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার

Icon

মাসুম বাদশাহ সিংগাইর ( মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

সিংগাইরের সেনা অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সম্ভাব্য নাশকতার বড় ধরনের ঝুঁকি নস্যাৎ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত ভোর সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার এক্সটিন সার্ভিস লিমিটেড থেকে প্রায় ৩০০ গজ উত্তরে অভিযান পরিচালনা করা হয়। মানিকগঞ্জ সেনা ক্যাম্পের ১১ ইবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরামের নেতৃত্বে সেনাসদস্যরা এ অভিযান চালান।

সিংগাইর থানা পুলিশ জানায়, অভিযানকালে দুইটি আইইডি বোমা, ১১টি ককটেল, দুইটি হাতবোমা, দুইটি লোহার চাপাতি, একটি কাঠের বাটযুক্ত ছুরি এবং দুইটি চেইন উদ্ধার করা হয়।

পরে সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী খোলা মাঠে হাতবোমা ও ককটেলগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ কারণে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্ট লেখা পর্যন্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App