×

ঢাকা

ভোরের কাগজে সংবাদ প্রকাশ, অনিয়মিত চেয়ারম্যানদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Icon

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

ভোরের কাগজে সংবাদ প্রকাশ, অনিয়মিত চেয়ারম্যানদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

কুমিল্লা মেঘনা উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে অফিসে অনিয়মিত থাকার অভিযোগে প্রকাশিত সংবাদের জেরে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দিতে উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ২৩ ফেব্রুয়ারি সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়েছে, ২৭ জানুয়ারি দৈনিক ভোরের কাগজ-এ প্রকাশিত “অফিসে অনিয়মিত চেয়ারম্যানরা, সেবাবঞ্চিত সাধারণ মানুষ” শিরোনামের প্রতিবেদনটি প্রশাসনের নজরে এসেছে।

পত্রে বলা হয়েছে, কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে স্থানীয় পর্যায়ে সেবাদান কার্যক্রমে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো চিঠিটি শুধু মেঘনা উপজেলাতেই নয়, কুমিল্লার অন্যান্য উপজেলাতেও প্রেরণ করা হয়েছে। অর্থাৎ কুমিল্লার প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের উপস্থিতি ও সেবা কার্যক্রম নিশ্চিত করতে জেলা প্রশাসন সমন্বিতভাবে পদক্ষেপ নিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার ভোরের কাগজকে বলেন, তিনি সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাবেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App