×

ঢাকা

সিংগাইরে সালিশে মাথা ন্যাড়া কাণ্ডের মামলায় ৩ আসামি গ্রেপ্তার

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

সিংগাইরে সালিশে মাথা ন্যাড়া কাণ্ডের মামলায় ৩ আসামি গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইরে টিউবওয়েল চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে সালিশে জুতাপেটা ও জোরপূর্বক মাথা ন্যাড়া করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত শ্যাম বেপারীর ছেলে আওলাদ হোসেন (৫০), মৃত আব্দুল আউয়াল উদ্দিন বেপারীর ছেলে আনেস (৪৫) এবং মজিবার বেপারীর ছেলে আরিফ (৩০)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা, সিংগাইর থানার অধীন শান্তিপুর-বাগুলি তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ফজলুল হক। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অটোরিকশা চালক ভুক্তভোগী মো. রাকিব বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন রাকিবকে তার বাড়ি থেকে ডেকে ফতেপুর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত এক সালিশে নিয়ে যান। সেখানে তার বিরুদ্ধে টিউবওয়েল চুরির অভিযোগ আনা হলে তিনি তা অস্বীকার করেন। অভিযোগ অস্বীকার সত্ত্বেও সালিশের নামে তাকে ৫০ বার জুতাপেটা করা হয় এবং জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার বুধবার (২৫ ফেব্রুয়ারি) থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা পরদিন মামলা হিসেবে রেকর্ড করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App