×

ঢাকা

কবজি কাটা অবস্থায় অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

কবজি কাটা অবস্থায় অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার একটি বাসা থেকে গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা চিহ্নসহ রুমানা আক্তার নামে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার পর পালিয়েছে স্বামী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রুমানা আক্তার রুমি স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযুক্ত স্বামী বিল্লালের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। নিহত রুমানা আক্তার রুমি স্থানীয় একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, ‘পারিবারিক কলহের জেরে হত্যার পর পালিয়েছে স্বামী বিল্লাল। বিল্লালকে আটকের চেষ্টা চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

আশুলিয়া থানার এসআই শফিউল আলম সোহাগ বলেন, ‘স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App