×

ঢাকা

সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় কারাদণ্ড

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় কারাদণ্ড

ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় দুটি এক্সকাভেটরকে অকেজো করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

অভিযানকালে বায়রা ইউনিয়নের গারাদিয়া ও শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি এক্সকাভেটর অকেজো করা হয়। পরবর্তীতে গোপালনগর গ্রামে মাটি পরিবহনের সময় ব্যবহৃত দুটি ট্রলিসহ তিনজনকে আটক করা হয়।

আরো পড়ুন : কবজি কাটা অবস্থায় অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

আটককৃতরা হলেন, গোপালনগর গ্রামের হারুনুর রশিদের ছেলে রোমান মৃধা, আজিমপুর মহল্লার চাননিয়ার ছেলে সাগর এবং কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল।

মোবাইল কোর্টে রোমান মৃধাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ট্রলি চালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে, মোট ১০ হাজার টাকা।

অভিযান চলাকালে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধ করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App