×

ঢাকা

সিদ্ধিরগঞ্জের সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

সিদ্ধিরগঞ্জের সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা বদলি

ছবি: কাগজ প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে হাজির হন ভূমি প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ে অফিসে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী।

এর মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানিয়েছেন, বদলির পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।প্রতিমন্ত্রীর পরিদর্শন ও সংশ্লিষ্ট সূত্রের তদন্তে ওই ভূমি অফিসে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে এসেছে বলেও জানা গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App