×

ঢাকা

সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ছবি: কাগজ প্রতিবেদক

সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. ফারুক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি  মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App