×

ঢাকা

সিংগাইরে ফসলি জমির মাটি কাটায় জেল

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর ( মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

সিংগাইরে ফসলি জমির মাটি কাটায় জেল

ছবি: কাগজ প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার গোবিন্দল এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ট্রলি অকেজো করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দল নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চকের মধ্যে মাটি কাটার সময় একটি এস্কেভেটর এবং মাটি পরিবহনরত অবস্থায় দুটি মাটিবাহী ট্রলি পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোবিন্দল এলাকার দাদন মিয়ার ছেলে মো. সুজন (৩০) এবং মৃত ওহাব আলীর ছেলে মো. মানিক (২৮)।

পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ট্রলি অকেজো করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। অভিযানে তাকে সহযোগিতা করে সিংগাইর থানা পুলিশ।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App