×

ঢাকা

তিনঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

তিনঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ তিন ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

সোমবার (৯ মার্চ) ভোর ৫টা ১০ মিনিটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।নদীপথে ঘন কুয়াশার দাপটে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরির মার্কিং বাতি এবং নৌপথের দিকনির্দেশনা দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নৌযান চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ।

ঘন কুয়াশার কবলে পড়ে মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ‘শাহ পরান’ নামের একটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। এর ফলে হাড়কাঁপানো শীতে কয়েকশ যাত্রী ও পরিবহন শ্রমিককে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ মখদুম, বাইগার ও বনলতা নামের চারটি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত, হাসনাহেনা ও গোলাম মাওলা নামের আরো চারটি ফেরি পারাপারের অপেক্ষায় নোঙর করে রাখা হয়েছিলো।

বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কয়েক দিন ধরে ভোরবেলায় পদ্মা–যমুনা নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ছে। ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সালাম হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভোরে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিলো। পরে সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App