×

ঢাকা

ফরিদপুরে ঈদের পোশাক কেনায় ব্যাস্ত ক্রেতা

Icon

নুরুল ইসলাম,সদরপুর,ফরিদপুর থেকে

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

ফরিদপুরে ঈদের পোশাক কেনায় ব্যাস্ত ক্রেতা

ছবি: কাগজ প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ও ফরিদপুর শহরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে জমজমাট বেচাকেনা লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে।

আজ শুক্রবার দুপুরে খোঁজ নিয়ে দেখা যায়, ফরিদপুর শহরের নিউ মার্কেট, বাইতুল মোকদ্দেম মার্কেট ‌,আদর্শ মার্কেট, বলাকা সুপার মার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। ক্রেতারা পরিবার-পরিজনের জন্য পছন্দের পোশাক ও বিভিন্ন সামগ্রী কিনতে এসব মার্কেটে ভিড় করছেন।

বিভিন্ন দোকানে ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, ফতুয়া, শিশুদের শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি এবং নারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, ফারসি ঘাগড়াসহ নানা ধরনের পোশাক বিক্রি হতে দেখা গেছে।

দোকানিরা জানান, ঈদ উপলক্ষে শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও গত এক সপ্তাহ ধরে তাদের বিক্রি বাড়তে শুরু করেছে। বর্তমানে প্রতিদিনই ভালো বেচাকেনা হচ্ছে বলে তারা জানান।

অন্যদিকে ক্রেতারা জানান, বিভিন্ন মার্কেটে মোটামুটি সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়া যাচ্ছে, ফলে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।

এদিকে শহরের বিভিন্ন মোবাইল ফোনের দোকানেও ঈদ উপলক্ষে প্রতিটি হ্যান্ডসেটের ওপর বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি আগের মতো কিস্তিতেও মোবাইল ফোন কেনার সুবিধা রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়া শহরের বিভিন্ন ফুটপাতেও জমে উঠেছে বেচাকেনা। ফুটপাতের দোকানিরা তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করায় সেখানে ক্রেতাদের ভিড়ও বেশ লক্ষ্য করা গেছে।

সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার ও শপিংমলে কেনাকাটার ধুম পড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের চাঁদ রাত পর্যন্ত এ বেচাকেনা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App