×

ঢাকা

ফরিদপুরে প্রধানমন্ত্রীর সহায়তায় ঈদের আনন্দ সবার ঘরে

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম

ফরিদপুরে প্রধানমন্ত্রীর সহায়তায় ঈদের আনন্দ সবার ঘরে

ছবি: কাগজ প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এ মানবিক উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, তৈরি হয় ঈদের নতুন আশা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি।

এ সময়  সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল মুন্সিসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ১০০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং আরও ১০০ জনকে ঈদ উপহার হিসেবে বস্ত্র প্রদান করা হয়। 

সহায়তা পেয়ে উপকারভোগীদের চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. ইলিয়াস মোল্লা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়,সেই লক্ষ্যেই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য গর্বের। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই সমাজে প্রকৃত সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে ওঠে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। মানবিক এ উদ্যোগ আলফাডাঙ্গায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মোজাহিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App