×

ঢাকা

ঈদের আনন্দ নেই সদরপুরে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের

Icon

মোঃ নুরুল ইসলাম,সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

ঈদের আনন্দ নেই সদরপুরে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অনেক দরিদ্র  পরিবারের জন্য আসন্ন ঈদে  তেমন কোন  আনন্দ নেই । সরকারি উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পেলেও জীবিকার অভাব, কাজের সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের কারণে তাদের ঈদের প্রস্তুতি প্রায় নেই বললেই চলে।

আকটের চর, শ্যামপুর,খেজুরতলা,ঢেউখালী,আবুলের মোড়,ক্বারীরহাট সহ বিভিন্ন    আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা গেছে  বেশিরভাগ পরিবার দিনমজুর, ভ্যানচালক বা খণ্ডকালীন কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে সাম্প্রতিক সময়ে কাজের অভাব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই ঠিকমতো খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। ফলে ঈদের নতুন কাপড় বা বিশেষ খাবারের ব্যবস্থা করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

সদরপুর নদীর পাড়ে আশ্রায়ন  প্রকল্পের  বাসিন্দা নার্গিস  বলেন, “সরকার আমাদের ঘর দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু কাজ না থাকলে সংসার চালানোই কষ্টকর হয়ে যায়। ঈদের আনন্দ করার মতো সামর্থ্য আমাদের নেই।”

আরেক বাসিন্দা চামেলী বেগম জানান, “বাচ্চারা নতুন কাপড় চায়, কিন্তু কিনে দেওয়ার মতো টাকা নেই। ঈদ আসলেও আমাদের কাছে এটা অন্য দিনের মতোই মনে হয়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক পরিবারের সদস্যদের  স্থায়ী কোনো কর্মসংস্থানের সুযোগ পায়নি। ফলে উৎসব এলেও তাদের জীবনে তেমন পরিবর্তন আসে না।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপ কালে তারা  জানান, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।তারা আরো বলেন বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার কারনে এদের জন্য তেমন কিছু করা যায়নি। আশা করছি এখন একটা কিছু করতে পারবো। 

তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের প্রত্যাশা মাথা গোঁজার ঠাঁইয়ের পাশাপাশি যদি নিয়মিত আয়ের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো ভবিষ্যতে ঈদের আনন্দও তাদের জীবনে ফিরে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App