×

ঢাকা

অতিরিক্ত ভাড়া আদায়: সিংগাইরে শুকতারা পরিবহনকে জরিমানা

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

অতিরিক্ত ভাড়া আদায়: সিংগাইরে শুকতারা পরিবহনকে জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে তাকে সহায়তা করে সিংগাইর থানা পুলিশ।

অভিযানকালে সিংগাইর বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন পয়েন্টে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় শুকতারা পরিবহনের তিনটি বাসের চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযান চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়, যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় বা প্রদান না করেন।

একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ ও গ্রাহকদের ভোগান্তির বিষয়টিও মনিটরিং করা হয়।

এ ব্যাপারে  সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারজনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App