×

ঢাকা

আলফাডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

আলফাডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা

ছবি: কাগজ প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা উন্নয়নের বার্তা তুলে ধরেন। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে অনুষ্ঠিত ইছাপাশা বাজার এলাকা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার উন্নয়নের বিষয়ে এসব কথা বলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা, এমপি। তাঁকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ঐক্যের বার্তা বহন করে। আলফাডাঙ্গার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ও শিক্ষাক্ষেত্রে ইতোমধ্যেই আমরা গুরুত্বপূর্ণ কাজ করেছি। আগামীতেও এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। আমি চাই প্রতিটি নাগরিক এই উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করুক এবং আলফাডাঙ্গাকে আরও সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক শহরে রূপান্তরিত করতে সাহায্য করুক।

তিনি আরও জানান, বাজারে যানজট নিরসনে ভ্যান স্ট্যান্ড স্থাপন, পৌর বাস টার্মিনাল নির্মাণ এবং নাগরিক সুবিধার্থে সাপ্লাই পানি প্রদানসহ আলফাডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করার পরিকল্পনা রয়েছে।

আলফাডাঙ্গা পৌরবাসীর পক্ষে আয়োজক হিসেবে বক্তব্য দেন মুন্সী বিল্লাল হুসাইন। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ আলফাডাঙ্গা পৌরসভাকে একটি অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তুলতে। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়ে তোলার পাশাপাশি, আলফাডাঙ্গা থেকে বিশ্ব রোডে চলার ব্যবস্থা করা হোক। আমি এমপি মহোদয়ের নিকট ‘মিনি বিশ্বরোড’ এবং বাস টার্মিনাল স্থাপনের বিশেষ অনুরোধ জানাচ্ছি, যাতে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি পায়।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী; ঢাকা মহানগরীর দক্ষিণ পল্টন থানা পেশাজীবী সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান সিরাজ; আলফাডাঙ্গা পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ মিকাইল হোসেন কুবাত; সাবেক কাউন্সিলর নবাব আলী; রবিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এটি স্থানীয়দের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App