×

ঢাকা

গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই-জীবিত ২০ ঘোড়া উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই-জীবিত ২০ ঘোড়া উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকার একটি প্লট থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, পূর্বাচলের ওই এলাকায় একটি নির্জন প্লটে ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। এর মধ্যে তারা ৯টি ঘোড়া জবাইও করে ফেলে।

শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘোড়াগুলো ফেলে পালিয়ে যায়।

অভিযানে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পূর্বাচল উপশহরের নির্জন এলাকাগুলোতে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে তা গরুর মাংস হিসেবে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করা হতো। ফলে সাধারণ মানুষ না জেনেই তা গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

গোলাম পরওয়ার চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App