×

ঢাকা

কালবৈশাখী: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:২০ এএম

কালবৈশাখী: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

প্রচণ্ড কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে।

জানা গেছে, হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনার আশঙ্কা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে নেই বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।

আরো পড়ুন : পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App