×

ঢাকা

যৌথ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ, দু’জনকে কারাদণ্ড

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

যৌথ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ, দু’জনকে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪ হাজার (১৩ হাজার ৯৮০) লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন এসও বাসস্ট্যান্ড সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে ড্রামভর্তি ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মো. নাসির (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত গোদনাইল এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন অপর একটি স্থানে অভিযান চালিয়ে জেলা প্রশাসন ও ৬২ বিজিবি একটি ট্যাংক লরি ও ড্রামে মজুত রাখা ৯ হাজার ১০০ লিটার তেল উদ্ধার করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিফাত গাজী নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোতে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোতে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আটককৃতরা তাদের মজুতকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে বিজিবির নারায়ণগঞ্জ ৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App