×

ঢাকা

গুলিসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

গুলিসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে একাধিক হত্যা, গুম, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি 'রাজ্জাক বাহিনীর' প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফতুল্লার ইসদাইর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার ৫২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। ফতুল্লা মডেল থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে অংশ নেন। অভিযানকালে রেজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে আটক করা হয় এবং তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

মাফিয়া রাজ্জাক হিসেবে পরিচিত এই রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে তার ছেলে মো. ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইন, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। সব মিলিয়ে পিতা-পুত্রের বিরুদ্ধে ১৯টি গুরুতর মামলা চলমান আছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার আরো জানান, আসামিরা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলো এবং মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তাদের গ্রেপ্তারের ফলে ফতুল্লা এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে এবং জনমনে স্বস্তি ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার।

তিনি বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই গ্রেপ্তারকে ফতুল্লা থানা পুলিশের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন পরিচালকের পদত্যাগে অস্বস্তিতে বিসিবি

তিন পরিচালকের পদত্যাগে অস্বস্তিতে বিসিবি

ব্ল্যাকমেইলের অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার

ব্ল্যাকমেইলের অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার

মাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

মাকে গলা কেটে হত্যা, ছেলে-পুত্রবধূ গ্রেফতার

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App