×

ঢাকা

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম

পুরান ঢাকায় ‘যুবদল কর্মীকে’ গুলি

ফাইল ছবি

ঢাকার কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

গুলিবিদ্ধ রাসেল (৩১) কোতোয়ালি থানা যুবদলের সদস্য বলে দাবি করেছেন তার বন্ধুরা।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাসেলের বাবার নাম মোহাম্মদ আলী। শ্যামপুর আরসিং গেট এলাকায় তাদের বাসা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে নয়াবাজার এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। তার বাম বুকে গুলি লেগেছে।

চিকিৎসকদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, তার অবস্থা গুরুতর। তার সঙ্গে থাকা লোকজন তাকে জরুরি বিভাগ থেকে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।

হাসপাতালে রাসলের বন্ধু রিপন দাস বলেন, রাসেল কোতয়ালী থানা যুবদলের সদস্য। রাতে নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তরা তার বাম বুকে গুলি করে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App