×

ঢাকা

অবৈধ মজুত ও চড়া দামে গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক গাজীপুর

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম

অবৈধ মজুত ও চড়া দামে গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সিলিন্ডার বিক্রি ও অবৈধভাবে মজুতের অভিযোগে গাজীপুরে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৫ এপ্রিল) বিকেল চারটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল, ভ্রাম্যমাণ আদালতের তথ্য নিশ্চিত করা হয়েছে। গাজীপুর মহানগর সদর মেট্রো থানার বিলাশপুর, দেশীপাড়া এবং কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়ায় পৃথকভাবে এসব অভিযান পরিচালিত হয়েছে।

রাত ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মহানগরীর বিলাশপুর এবং দেশীপাড়া এলাকায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামত সড়কের গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি জননী এন্টারপ্রাইজে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুত রাখা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দেশীপাড়া এলাকার গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার অবৈধভাবে মজুত রাখার দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকার একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App