×

ঢাকা

ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বাসে সাধারণ যাত্রী

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বাসে সাধারণ যাত্রী

ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সরকারিভাবে একটি বাস প্রদান করা হলেও প্রতিদিন সকাল ও বিকেলবেলা বাসটি পাবলিক পরিবহন হিসেবে পরিচালনা করে চালক ও কন্ডাক্টর বাড়তি টাকা আয় করছেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের।

জানা যায়, দেবেন্দ্র  কলেজ শিক্ষার্থীদের আনা-নেওয়ার পর যখন বাসটি ফাঁকা থাকে তখন ভাড়ার বিনিময়ে সাধারণ যাত্রী পরিবহন করা হয়।

কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিনই বাসটি আসা যাওয়ার পথে রাস্তার সাধারণ যাত্রী তুলে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করে থাকে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 

মানিকগঞ্জের সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি সম্পদের এ ধরনের অপব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানো না হলে শিক্ষার্থীদের স্বার্থ ক্ষুণ্ন হবে—এমন আশঙ্কা থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

বাস কন্ডাক্টর রবিকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বারবার বলতে থাকেন দুঃখিত।

বাসচালক আবজাল হোসেন জানান, এটি তাদের ভুল হয়েছে। পরবর্তীতে তারা আর এভাবে যাত্রী পরিবহন করবেন না।

সরকারি দেবেন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম ভোরের কাগজকে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠণের মাধ্যমে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক( ডিসি) নাজমুন আরা সুলতানা দৈনিক ভোরের কাগজকে জানান, বিষয়টি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের কারাদণ্ড

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App