×

ঢাকা

ফেরি থেকে নদীতে প্রাইভেটকার, প্রাণে বাঁচলেন যাত্রী

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

ফেরি থেকে নদীতে প্রাইভেটকার, প্রাণে বাঁচলেন যাত্রী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় ফেরি থেকে একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি জানালা দিয়ে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয় নৌকার মাঝিরা তাকে উদ্ধার করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নদীতে ভাসতে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক ব্যক্তি জানালা দিয়ে বের হয়ে আসেন। এ সময় পাশে থাকা একটি নৌকার লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নৌকায় তুলে নেয়।

স্থানীয়দের ধারণা, ফেরিতে ওঠা বা নামার সময় অসাবধানতাবশত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যেতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌপথে যানবাহন পারাপারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে ফেরিঘাটে পর্যাপ্ত নিরাপত্তা, গাইডলাইন এবং তদারকির অভাব রয়েছে বলে মন্তব্য করেন নেটিজেনরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App