×

ঢাকা

নদীতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

নদীতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গোসিঙ্গা মেরিনা আবাসিক এলাকার কাছে শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো—শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী এলাকার শ্যামল মোড়লের মেয়ে সুবর্ণা আক্তার (১৭) এবং একই এলাকার মিলন মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার মীম (১৬)। তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরের দিকে সুবর্ণা ও মার্জিয়াসহ কয়েকজন বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। নদীর কিনারায় গোসল করার সময় একপর্যায়ে সুবর্ণা ও মার্জিয়া পানিতে ডুবে যায়।

এ সময় মার্জিয়ার ছোট বোন হামিদা বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং সুবর্ণার মরদেহ উদ্ধার করেন। তবে মার্জিয়ার সন্ধান পাওয়া যায়নি।

পরে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে তারা মার্জিয়া আক্তার মীমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যায় নিখোঁজ শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা সুবর্ণার মরদেহ উদ্ধার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App