×

ঢাকা

গাজীপুরে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

গাজীপুরে পাওনা টাকার দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে আহত ৩০

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির পাওনা টাকা পরিশোধের দাবিতে একটি কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, গত বছরের বাৎসরিক ছুটির টাকা নির্ধারিত সময়ে দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধে দেরি করছে। এ নিয়ে কয়েকদিন ধরে তারা পাওনা আদায়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। যদিও কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও টাকা পরিশোধ করা হয়নি।

এ অবস্থায় মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করেন এবং আন্দোলন শুরু করেন। একপর্যায়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ বাধে এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হন, যাদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

কারখানার কর্মকর্তা সাইফুল্লাহ মাসুদ দাবি করেন, শ্রমিকদের শুধু সময়মতো টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারা হঠাৎ ভাঙচুর শুরু করে এবং কর্মকর্তাদের ওপর হামলা চালায়, এতে উভয় পক্ষের লোকজন আহত হন এবং কারখানার মূল্যবান সম্পদের ক্ষতি হয়।

অন্যদিকে শ্রমিক সাবিনা আক্তার অভিযোগ করেন, তাদের ন্যায্য পাওনা না দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছিল। পাওনা টাকার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের সময় মালিকপক্ষ হামলা চালায় বলেও তিনি দাবি করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিল্প পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App