×

ঢাকা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দন্দ্ব

বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ছবি: গাজীপুরের কালিয়াকৈরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ করা হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক এলাকার হোপ লুন কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানা থেকে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে ঝুট বের করা হচ্ছিল। এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন এসে বাধা দেন। এক পর্যায়ে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসে। পরে তাদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি নেতা হারুনসহ দুই পক্ষের ৫ জন আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।

জানতে চাইলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আক্তার জানান, কালিয়াকৈরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App