×

ঢাকা

বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে : প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের বন্ধ থাকা পাটকলগুলো দ্রুত পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, এসব মিল চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে ঘোড়াশাল এলাকায় বাংলাদেশ জুট মিলস ও প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্কও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

শরীফুল আলম জানান, বন্ধ মিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া ও ইওআই (Expression of Interest) বিজ্ঞপ্তি সম্পন্ন হয়েছে। সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিল পরিচালনায় আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করে শিল্পাঞ্চলগুলো পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।

তিনি আরও বলেন, নরসিংদীর এসব পাটকল একসময় হাজারো মানুষের কর্মসংস্থানের উৎস ছিল এবং স্থানীয় মানুষের আবেগের সঙ্গে জড়িত। মিলগুলো চালু হলে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে প্রায় শতভাগ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তবে কারিগরি কিছু পদে বাইরের জনবল নিয়োগ দেওয়া হতে পারে। এর ফলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সোনালি আঁশ’ খ্যাত পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটবীজের মানোন্নয়ন ও গবেষণায় জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট (বিজেআরআই)-এর সঙ্গে কাজ চলছে, যাতে দেশীয় বীজ উৎপাদন ও ফলন আরও প্রতিযোগিতামূলক করা যায়। পাশাপাশি পাটচাষিরা যেন ন্যায্য মূল্য পান, সে বিষয়েও সরকার কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম ও শাহদত হোসেন কবিরসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App