×

ঢাকা

মাদকের কারবার নিয়ে দ্বন্দ্ব

যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ফাইল ছবি

ফরিদপুরের চরভদ্রাসনে মামলায় সাক্ষ্য দেওয়া ও মাদককারবারি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফাজেলখার ডাঙ্গী গ্রামের ধলা মুন্সীর দুই ছেলে হায়দার মুন্সী (৪৬) ও সুজন মুন্সী (৩১)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজেলখার ডাঙ্গী গ্রামের কালাম মন্ডল ও সুজন মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদককারবারি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে ফাজেলখার ডাঙ্গী গ্রামের বৈশাখী মেলায় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাম মাতুব্বরের বাড়ির সামনে ওৎ পেতে থাকা কালাম মন্ডল (৩৮), সাত্তার মন্ডল (৩২) ও শাহ বরাত মন্ডলসহ একদল দুর্বৃত্ত সুজনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সুজনের বাম হাতের কবজির ওপর কোপ দেয়। এতে তিনি আহত হন।

এর কিছুক্ষণ পর সুজনের বড় ভাই হায়দার মুন্সী বাড়ি ফেরার পথে একই দল তার ওপর চড়াও হয়। জীবন বাঁচাতে হায়দার পাশের হালিম ফকিরের রান্নাঘরে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে হায়দারের ডান পা হাঁটুর নিচ থেকে এবং বাম হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানকারী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হায়দারের চার হাত-পায়েই জখম আছে। তবে তার ডান পা ও বাম হাত ‘প্রায় বিচ্ছিন্ন’ অবস্থায় আমরা ফরিদপুরে পাঠিয়েছি। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সুজনের হাতে জখম আছে। তবে তা হায়দারের মতো অতটা গুরুতর না হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কালাম মন্ডল, সাত্তার মন্ডল ও শাহ বরাত মন্ডলের কাউকেই পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।

তবে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।

তিনি বলেন, এ ঘটনায় হায়দারের মা নিরু বেগম বাদী হয়ে কালাম মন্ডল, সাত্তার মন্ডল ও শাহ বরাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গতকাল শনিবার রাতেই একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

বিভিন্ন দপ্তরে বড় রদবদল, ১১ ডিজি ও ৩ চেয়ারম্যান নিয়োগ

বিভিন্ন দপ্তরে বড় রদবদল, ১১ ডিজি ও ৩ চেয়ারম্যান নিয়োগ

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যার তদন্তে আরো সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

কুমিল্লা যুবদলের দুই পক্ষের গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App