×

ঢাকা

জামায়াতে যোগ দিয়ে জাপা নেতা

এতদিন ভুল পথে ছিলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

এতদিন ভুল পথে ছিলাম

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে মির্জাপুর প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যোগদান করেন।

অনুষ্ঠানে জামায়াতের উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার।

জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম বলেন, “জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জামায়াতে যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথ খুঁজে পেয়েছি।”

তিনি আরও জানান, তিনি নতুন রাজনৈতিক যাত্রার জন্য সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগ দেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App