×

ঢাকা

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম

মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে জাকির হোসেন খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জাকির উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো আজ সকালেও জাকির হোসেন বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরেন। সেই মাছ বিক্রির উদ্দেশ্যে তিনি প্রতিবেশী রতন বেপারীর বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন রতন বেপারী ইতিমধ্যে বাজারে চলে গেছেন। ফেরার পথে রতন বেপারীর বাড়ির পাশে বন্ধু শরীফের সাথে তার দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ চাইলে জাকির সেগুলো নিয়ে শরীফের বাড়ির দিকে রওনা দেন।

শরীফের বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্রই হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে জাকির গুরুতর আহত হয়ে রাস্তার ওপরই লুটিয়ে পড়েন। ওই সময় বাজার থেকে বাড়ি ফিরছিলেন হামিদ খান নামে আরেক প্রতিবেশী। জাকিরকে রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যু

বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যু

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

বিশ্বকাপের আগে ইরান প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের আগে ইরান প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App