×

ঢাকা

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পারিবারিক বিরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:২৬ পিএম

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পারিবারিক বিরোধ

ছবি: অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ও নিহত নয়ন

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দুই ইতালিপ্রবাসী ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ। নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে, নিহতের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

পরিবারের সদস্যরা জানান, হুমায়ুন কয়েক বছর আগে ইতালি যাওয়ার পর চার বছর আগে ছোট ভাই নয়নকেও সেখানে নিয়ে যান। এ জন্য নয়নের কাছ থেকে বিভিন্ন সময়ে ২০ লাখ টাকা নেন। পরে আরও ৮ লাখ টাকা দাবি করেন, যা দিতে রাজিও ছিলেন নয়ন।

তবে বিরোধ তীব্র হয় হুমায়ুনের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে। পরিবারের অমতে বিয়ে করায় সম্পর্কের অবনতি ঘটে। এ নিয়ে ক্ষোভ ও টাকার বিরোধ মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার ইতালির স্থানীয় সময় বিকেলে নয়ন সাইকেলের ব্যাটারি চার্জ দিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা হুমায়ুন তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে হত্যার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত।

নিহতের বোন দিলারা আক্তার বলেন, “নয়ন সব টাকা পরিশোধ করার পরও আরও টাকা চাইছিল হুমায়ুন। দ্বিতীয় বিয়ের বিষয় নিয়েও বিরোধ ছিল। শেষ পর্যন্ত সে আমার ভাইকে হত্যা করেছে।” হুমায়ুনের প্রথম স্ত্রী আমেনা আফরিন জানান, দ্বিতীয় বিয়ের পর তাকে বাড়ি ছাড়তে চাপ দেওয়া হয় এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে চলে যেতে বলা হয়।

নিহতের মা বিউটি বেগম বলেন, “নয়ন যা দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছিল। তারপরও আরও টাকা চাওয়ায় দ্বন্দ্ব বাড়ে। শেষ পর্যন্ত সে ছুরিকাঘাতে নয়নকে হত্যা করে।”

এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক বিরোধের জেরে ইতালিতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা জেনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App