×

ঢাকা

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, মজুত ছিল এক লাখ লিটার তেল

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) একটি পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ সাবস্টেশনের ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায়।

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ট্রান্সফর্মার রক্ষা করা সম্ভব হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App