×

ঢাকা

পিলখানা হত্যাকাণ্ড

জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:০১ পিএম

জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

ছবি : সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ড-সংক্রান্ত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামিদের মধ্যে আট সাবেক বিডিআর সদস্য জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে থাকা একজন এবং কারাগার পার্ট-২-এ থাকা আরও সাতজন বন্দি মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার কারাগার থেকে একজন এবং বাকি বন্দিরা অন্য ইউনিট থেকে মুক্তি পেয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার আট আসামির জামিননামা কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সেগুলো যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির সময় কারাফটকে স্বজনরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার হালিমা খাতুন জানান, জামিন সংক্রান্ত কাগজপত্র যাচাই শেষে শুক্রবার সকালে একজন এবং বিকেলে আরও ছয়জনকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলার বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর; এতে ৮৫০ জনের মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২৭৮ জন খালাস পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App