×

ঢাকা

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:১৮ এএম

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সোমবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ এ তথ্য জানিয়েছেন।

নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি শরিফ বলেন, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যান অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App