×

ঢাকা

যানজট কমাতে পুলিশের বিশেষ অভিযান

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:০৭ পিএম

যানজট কমাতে পুলিশের বিশেষ অভিযান

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে ট্রাফিক পুলিশ। শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নত করা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (৬ মে) দুপুর ২টায় পুলিশ লাইন্স মাঠে ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যেন জনগণের সঙ্গে ও অসৌজন্যমূলক আচরণ না করেন। প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে। একই সঙ্গে অফিস সময় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। অবৈধ লেনদেন ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। কোনো সদস্য এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

যানজট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে পুলিশ সুপার বলেন, শহরের গুরুত্বপূর্ণ মোড় বা সড়কে কোনো যানবাহন অযথা দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না। আইন অমান্যকারী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শহরবাসীর প্রতি বিশেষ বার্তায় তিনি বলেন, আপনাদের সচেতনতাই পারে একটি যানজটমুক্ত শহর গড়ে তুলতে। আইন মেনে চলা নাগরিকদের দায়িত্ব, আর আইন প্রয়োগ করা আমাদের কর্তব্য।

এদিকে, ট্রাফিক আইন বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো যানবাহন চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য হেলমেট এবং চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

উল্টো পথে গাড়ি চালানো রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি যানবাহন জব্দ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সাইলেন্স জোনে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। প্রয়োজন হলে কোনো পূর্বঘোষণা ছাড়াই যানবাহন রেকারিং করে মামলা দেওয়া হবে।=

পুলিশ সুপার শহরবাসীকে আশ্বস্ত করে বলেন, পুলিশ কেবল শাস্তিদাতা নয়, বরং জনগণের সেবক হিসেবেই কাজ করতে চায়। তবে নগরের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোশ করা হবে না। আজ থেকেই এই সাঁড়াশি অভিযান কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

রাজধানীতে ডিএমপি'র অভিযানে গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু

খাল খনন করে নগরবাসীকে বন্যামুক্ত করা হবে

ত্রাণমন্ত্রী খাল খনন করে নগরবাসীকে বন্যামুক্ত করা হবে

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App