×

ঢাকা

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার নামে এক নারীর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আজ বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার (৩৫) নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কুদ্দুস খান তার স্ত্রীকে অচেতন অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরপরই শিমুর স্বামী কুদ্দুস খানসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা হাসপাতালে লাশ রেখে দ্রুত সেখান থেকে সরে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নিহতের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

মানুষ যেন এনবিআরকে ভয় নয়, বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে হাইওয়ে থানার সামনে গুলি, ভিডিও ভাইরাল

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App