×

ঢাকা

পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে

Icon

আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

পরিবারের ভরসা ছিলেন দিপালী, ফিরলেন লাশ হয়ে

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামে এখন শোকের আবহ। দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া দিপালী খাতুন আর জীবিত ফিরে আসেননি। লেবাননের বৈরুতে হামলার ঘটনায় নিহত হওয়ার পর তার মরদেহ দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, দিপালী লেবাননে গৃহপরিচারিকার কাজ করতেন। তার আয়ের ওপর নির্ভর করেই চলত পরিবারের খরচ। কিন্তু হঠাৎ করেই বৈরুতের হামরায় সংঘটিত হামলায় প্রাণ হারান তিনি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। পরে দোহারের মৈনট হয়ে চরভদ্রাসনের আদার বাজার ঘাটে আনা হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে গ্রামের বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

আজ শুক্রবার সকালে মুন্সিরচর বাজারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাবার বাড়ির পাশের জমিতে দাফন করা হয় দিপালীকে। জানাজায় স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং সরকারি সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলবে।

ফরিদপুর জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানান, দাফন ও পরিবহন ব্যয়ের জন্য পরিবারকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

রিজেন্ট টেক্সটাইল ৫ পরিচালককে শতকোটি টাকা জরিমানা

রাজধানীর যেসব স্থানে বসছে নতুন ৫০ এআই ক্যামেরা

রাজধানীর যেসব স্থানে বসছে নতুন ৫০ এআই ক্যামেরা

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে নতুন সমীকরণ, কাটেনি জট

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঘিরে নতুন সমীকরণ, কাটেনি জট

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App