×

ঢাকা

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:৩৮ এএম

একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, গৃহকর্তা পলাতক

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বসতঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

শনিবার সকালে উপজেলার রাউৎকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।

তিনি গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫) ও মারিয়া (৮), ছেলে ফরিদ (২) ও শ্যালক রসুল মিয়া (২২)।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, ভাড়ায় চালিত গাড়ির চালক ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি পরিবার নিয়ে প্রবাসী মনির হোসেনের বাড়িতে বছর খানেক ধরে ভাড়া থাকতেন।

এক প্রশ্নের জবাবে ওসি শাহিনুর বলেন, শুক্রবার রাতের কোনো একসময় পাঁচজনকে হত্যা করা হয়।

তিনি বলেন, শনিবার ভোরে পলাতক স্বামী নিহতের স্বজনদের মোবাইল ফোনে খুনের ঘটনা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App