×

ঢাকা

গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, পিকআপ ভ্যানে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৪০ এএম

গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, পিকআপ ভ্যানে আগুন

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১০ মে) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, ১০ থেকে ১২ সদস্যের একটি গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ তিনজনকে আটক করে পিটুনি দেয়। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App