×

ঢাকা

সংস্কৃতি প্রতিমন্ত্রী

খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:২০ পিএম

খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

ছবি : সংগৃহীত

খাল খনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী সদর আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক এই প্রকল্পের প্রতিটি কাজের হিসাব কড়ায়-গণ্ডায় নেওয়া হবে।

রোববার (১০ মে) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় আরেকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বোয়ালমারী খাল পুনঃখনন প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উদ্বোধন হওয়া সাড়ে ছয় কিলোমিটার খালের জন্য বরাদ্দ রয়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় প্রায় ৩৮০ জন শ্রমিক কাজের সুযোগ পাবেন। তাদের বেতন সরাসরি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রকল্পের সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে যাতে সাধারণ মানুষ সহজেই কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন। এ জন্য দ্রুত প্রকল্প এলাকায় বিস্তারিত তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কৃষি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল খনন ও পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্প বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সুফল পেতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App