×

ঢাকা

বড় ভাইয়ের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৫:০৫ পিএম

বড় ভাইয়ের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বড় ভাই সোলেমান বিশ্বাসের সঙ্গে ছোট ভাই আমির বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমির বিশ্বাস ধারালো অস্ত্র নিয়ে সোলেমান বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় সোলেমান বিশ্বাসের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান। আহত সোলেমান বিশ্বাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আমির বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় এলাকায় বিশৃঙ্খল আচরণ করতেন। তার বিরুদ্ধে আগে থেকেও নানা অভিযোগ ছিল বলে দাবি করেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমির বিশ্বাস পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App