×

ঢাকা

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:৪৯ পিএম

রূপগঞ্জে হামের সংক্রমণে ৯ মাসের শিশুর মৃত্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী ইউসুফ আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। মৃত শিশু ইউসুফ আলী যুব অধিকার কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কাঞ্চন এলাকার বাসিন্দা কাউসার আলীর ছেলে।

বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

শিশুটির বাবা কাউসার আলী জানান, 'গত ৩০ এপ্রিল তার সন্তানকে হামের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এরপর ৯ মে শিশুটি হামে আক্রান্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।'

উল্লেখ্য, গত ৯ মে রূপগঞ্জের সদর ইউনিয়নের বৌরারটেক এলাকায় তরিকুর ইসলামের ১০ মাস বয়সী সন্তান রাব্বিও একই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে হামের সংক্রমণ বেড়েছে এবং এখন পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App