×

ঢাকা

মানিকগঞ্জের ঘিওর

পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

পুকুর সংস্কারের নামে ‘মাটি বাণিজ্য’

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী এলাকার ঐতিহ্যবাহী “পচা পুকুর” এখন যেন এক অবাধ মাটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাইলাগী এলাকার মো. মালেক নামে একজন মাটি ব্যবসায়ী কিছু লোকজনের সহায়তায় ভেকু (খননযন্ত্র) দিয়ে পুকুর থেকে মাটি কেটে রাতের আঁধারে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি গাড়ি মাটি বিক্রি করা হচ্ছে আড়াই হাজার টাকায়। রাতের বেলায় সক্রিয় থাকে এই চক্র। রাতের বেলা ভেকুর শব্দ ও ট্রাক চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা। এভাবে মাটি কাটতে থাকলে পুকুরটির পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও বসতভিটারও ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে মাটি কেটে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রশাসনের অনুমতি ছাড়া কীভাবে এত বড় পরিসরে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে?

জানতে চাইলে অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল মালেক মোবাইল ফোনে জানান, পুরাতন পুকুর সংস্কারের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদন নিয়েই কাজ করছেন। তা ছাড়া, তারা অন্যত্র কোনো মাটি বিক্রি করছেন না। এই পুকুরের যারা অংশীদার তারাই প্রয়োজনানুসারে এখান থেকে মাটি নিচ্ছেন। তবে সরকারি রাস্তা নির্মাণের জন্য এখান থেকে মাটি উত্তোলন করে ব্যবহার করা হবে বলে দাবি করেন তিনি। তবে এ দাবির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যায়নি। ওই ব্যবসায়ী তার সাথে সশরীরে কথা বলার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন।

স্থানীয় সচেতন মহল জানান, এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে অবৈধ মাটি ব্যবসা আরও বিস্তৃত হতে পারে। দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম বলেন, “মাটি কাটার বিষয়ে কাউকে এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১০ দেশে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে

প্রতিমন্ত্রী নুর ১০ দেশে প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App