×

ঢাকা

গাজীপুর

৫ খুনে অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

৫ খুনে অভিযুক্ত ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত পাঁচ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তিনি সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচ খুনের ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছিল। এর মধ্যে পদ্মা সেতুর ওপর একটি ব্যাগ ও কিছু কাপড় উদ্ধার করা হয়। পরে সেগুলো ফোরকানের বলে শনাক্ত করা হয়।

জানা যায়, কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার ঘটনায় ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৪), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পেশায় প্রাইভেটকার চালক ফোরকান মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। বছরখানেক আগে তিনি রাউতকোনা এলাকায় বাসা ভাড়া নেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে এর আগে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

দুপুরের রোদে কী ভিটামিন ডি থাকে?

ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে সুশাসন বজায় রাখতে তদারকি বাড়ানোর নির্দেশ

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেই ভুল আর করা চলবে না

শামা ওবায়েদ সেই ভুল আর করা চলবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App