×

ঢাকা

ঠিকাদারকে কুপিয়ে হত্যা, অভিযোগ বাবা ও দুই ছেলের বিরুদ্ধে

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:০৯ পিএম

ঠিকাদারকে কুপিয়ে হত্যা, অভিযোগ বাবা ও দুই ছেলের বিরুদ্ধে

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার গঙ্গানগর এলাকায় নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় (২৮) এবং শুভর (২২) বিরুদ্ধে।

রোববার (১৭ মে) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুদ্দিন। তিনি উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামে। তিনি সেলিম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, প্রায় দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিলেন তার স্বামী। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আরও কাজ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন আব্দুর রব ও তার দুই ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে করে এসে নুরুদ্দিনকে বাড়ি থেকে ডেকে রাস্তায় নিয়ে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে হৃদয় পকেট থেকে সুইচ গিয়ার বের করে নুরুদ্দিনকে এলোপাতাড়ি আঘাত করে। এর মধ্যে একটি আঘাত তার বুকের পাশে লাগে।

তিনি আরও বলেন, “আমি সাততলা থেকে নিচে নামতে নামতেই তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে আমার ভাইকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।” চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বুকের ডান পাশে ছুরিকাঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই নুরুদ্দিনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সাড়ে তিন মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানান তারা।

স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সোনারগাঁও থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

আবুল খায়ের ভূঁইয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

প্রাণিসম্পদমন্ত্রী মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App