×

ঢাকা

এমপি শান্ত

উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও অত্যন্ত জরুরি

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩১ পিএম

উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও অত্যন্ত জরুরি

ছবি: সংগৃহীত

রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও অত্যন্ত জরুরি। ওয়ারিশান–সংক্রান্ত বিরোধের কারণে প্রায়ই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে সামাজিক সচেতনতা ও পারিবারিক বন্ধন গড়ে তুলতে হবে এমন মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চ্যুয়ালি সারাদেশে ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করলে সিংগাইরেও আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস আয়োজিত এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App