×

ঢাকা

ট্রাকচাপায় মানিকগঞ্জে নিহত ১

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৪৭ পিএম

ট্রাকচাপায় মানিকগঞ্জে নিহত ১

ছবি : সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) দুপুর সোয়া ২টার দিকে ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত পান্নু (৫০) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

বরংগাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ফেরত আসা একটি গরুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-২১৮৫) বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পান্নুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে এবং ট্রাকের মালিককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App